ডাউনলোড লিঙ্কঃ Download.com থেকে:(ক্লিক→ )
(যদি লিঙ্ক কাজ না করে তাহলে নিচের ঠিকানায় ডাউনলোড করার নতুন লিঙ্ক চেয়ে একটি ই-মেইল করুন) ডিজিটাল সম্পাদনায়ঃ প্রোগ্রামারঃ মাহতাব মহিন ই-মেইলঃ picotechsol@yahoo.com Website: www.binbd.com Facebook: http://www.facebook.com/mohin5 পর্যালোচনার জন্য Download.com ভিজিট করুন |
"শশী ইংলিশ টু বাংলা ডিকশনারী" আপনার পিসির জন্য একটি সম্পূর্ণ ডিজিটাল ইংরেজি-বাংলা অভিধান। এতে আপনি পাবেন চলতি সকল ইংরেজি শব্দের বাংলা অর্থ ও ব্যাখ্যা। ছাত্র-শিক্ষক-গবেষক যাদের প্রায়শঃ একটি অভিধান দরকার হয়ে পড়ে, তাদের কথা চিন্তা করেই এই সফটওয়্যারটি ডেভোলপ করা হয়েছে। আশা করি কাগুজে মোটা অভিধান ঘেঁটে শব্দ খোঁজাখুঁজি থেকে তাদের মূল্যবান সময় বাঁচাতে এই সফটওয়্যারটি সহায়ক হবে। আপনার পিসিতে কোনো বাংলা ফন্ট অথবা বাংলা সাপোর্ট না থাকলেও আপনি নিশ্চিন্তে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। সফটওয়্যারটি সেইভাবেই বানানো হয়েছে। কোনো ইংরেজি শব্দের বাংলা অর্থ জানতে প্রোগ্রামটির সার্চবক্সে তা লিখে শুধুমাত্র এন্টার চাপ দিন, সাথে সাথে ডানপাশের প্যানেলে তার বাংলা অর্থ ও ব্যাখ্যা চলে আসবে। প্রোগ্রামের "Randomize" বাটনে ক্লিক করে আপনি আপনার শব্দ ভান্ডার যাচাই করে নিতে পারেন । প্রতিবার ক্লিক করার সাথে সাথে মূল অভিধান থেকে দৈবচয়নিকভাবে নির্বাচিত পাঁচটি শব্দ লিস্ট বক্সে আবির্ভূত হবে। ভাবুন তাদের অর্থ, তারপর উত্তরের জন্য শব্দগুলিতে ক্লিক করুন। ইচ্ছে করলে এই প্রোগ্রামের সাহায্যে আপনি আপনার পছন্দের শব্দ তালিকা তৈরি করতে পারেন, তারপর প্রোগ্রামের "CheckMyWords" বাটনে ক্লিক করে পূর্বের মতো সেগুলি নিয়েও খেলতে পারেন। আরো বিস্তারিত পাবেন প্রোগ্রামের হেল্প মেনুতে। অন্যান্য অনেক প্রোগ্রামের মতো "শশী ইংলিশ টু বাংলা ডিকশনারী" প্রোগ্রাম-মেমরি দখল করে বসে না বলে আপনি প্রাফিক্স প্রোগ্রামিং এর মতো ভারী কাজ করার সাথে সাথে এটাকেও চালু রাখতে পারেন। সফটওয়্যারটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড এবং ব্যবহার করা যাবে কোনো সীমাবদ্ধতা ছাড়াই। এই সফটওয়্যারটি চলার জন্য আপনার পিসিতে মাইক্রোসফট ডট নেট ফ্রেইমওয়ার্ক ১.১ অথবা পরবর্তী কোন ভার্সন ইন্সটল করা থাকতে হবে। যেকোন ঊইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য সফটওয়্যারটি উপযুক্ত। আপনি যদি উইন্ডোজ নিয়মিত আপডেট করে থাকেন, তাহলে ডট নেট ফ্রেইমওয়ার্ক আপনার পিসিতে স্বয়ংক্রিয়ভাবে ইন্সটল করা হয়ে থাকবে। আর না থাকলেও সমস্যা নেই। মাইক্রোসফট এর ওয়েবসাইট থেকে এটা বিনামূল্যে ডাউনলোড করা যাবে। |
| © কপিরাইট২০০৬ পিকোটেক, সর্বোসত্ত্ব সংরক্ষিত |